স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে মূল্যস্ফীতির চাপের মধ্যেই নতুন টাকা ছাপিয়ে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার তথ্য সামনে এনেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। সংস্থাটি জানিয়েছে, গেল মার্চ মাসেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত ‘হাইপাওয়ার মানি’ বা নতুন ছাপানো টাকা; এর ফলে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতি আরও উসকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান।
আশিকুর রহমান বলেন, 'সরকার মার্চ মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তা হাইপাওয়ার মানি এবং এই টাকা ছাপানোর সরাসরি প্রভাব পড়বে মূল্যস্ফীতির ওপর।'
তিনি আরও সতর্ক করে বলেন, 'অর্থনৈতিক সংস্কার থেকে পিছিয়ে আসা হবে আত্মঘাতী সিদ্ধান্ত এবং ব্যাংক রেজোল্যুশন পর্যালোচনার ক্ষেত্রে সরকারের ধীরগতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হচ্ছে।'
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে দ্বিধাবোধ করছেন; তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার ও ব্যবসায়ীদের একযোগে কাজ করা জরুরি।'
অনুষ্ঠানের সভাপতি ও পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, 'জ্বালানির দাম বাড়লে তার প্রভাব সব জিনিসের ওপর পড়ে এবং বর্তমানে হরমুজ প্রণালিসহ বৈশ্বিক নানা সংকটে বিশ্ব অর্থনীতি চাপে রয়েছে; এই অবস্থায় বর্তমান সরকারকে বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের দিকেই যেতে হবে।'
সেমিনারে উপস্থিত আলোচকরা দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাঠামোগত সংস্কার ও নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে