স্ট্রিম সংবাদদাতা

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গুমের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, নীলগঞ্জ এলাকার ওই গুদামে তল্লাশিকালে ২১১ ব্যারেল তেল মজুত ছিল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। এর মধ্যে ছিল সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামওয়েল ৯০ ব্যারেল ও সুপার ওয়েল ৪০ ব্যারেল। জব্দ তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।
সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ পণ্য তেল করা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

.png)

বগুড়া ভায়রার জানাজায় অংশ নিতে আসা শামিম হোসেন নামে এক যুবককে চোর অপবাদে রাতভর মারধরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছেন নিহত ব্যক্তির স্বজনেরা। মঙ্গলবার ভোরের দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী অন্তত পাঁচ দিন সারা দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। পরের পাঁচ দিনও বৃষ্টি হতে পারে।
৩১ মিনিট আগে
লিবিয়ার আটক আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে তাঁরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিত
১ ঘণ্টা আগে
চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে