স্ট্রিম প্রতিবেদক

এপ্রিল মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতগুলো ৫ হাজার ২০৫টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করেছে। ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গত এপ্রিল মাসে ঢাকা মহানগরের আটটি বিভাগে এই মামলাগুলো নিষ্পত্তি করা হয়। বিভাগগুলো হলো— মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘নিষ্পত্তি হওয়া মামলাগুলোতে ৫ হাজার ৮৯৪ আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়। অপরাধের এই তাৎক্ষণিক বিচার ব্যবস্থার ফলে একদিকে যেমন মহানগরবাসীর মনে পুলিশের প্রতি আস্থা বাড়ছে, অন্যদিকে অপরাধীদের মনে সাজার ভীতি তৈরি হচ্ছে। এটি ঢাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।’
ডিএমপি জানায়, এপ্রিল মাসে বিভিন্ন অপরাধে মোট ১০ হাজার ১৫৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। আদালত এসব মামলায় মোট ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। এছাড়া ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকার সম্পদ নিলাম বা বাজেয়াপ্ত করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪৭০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩০২টি মামলা নিষ্পত্তি করে ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সড়ক পরিবহন আইন অমান্য করায় দুজন আসামিকে কারাদণ্ডও প্রদান করেছেন আদালত।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং ডিএমপির যৌথ উদ্যোগে গত মাসে মহানগরজুড়ে ৫৭টি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের ঝটিকা আদালত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে