স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরে মাদক কারবার নিয়ে পূর্ব বিরোধের জেরে রাজু শেখ (৩৮) নামের একজন কুপিয়ে হত্যা করা গেছে। তিনি ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। একই এলাকার বাসিন্দা হৃদয় শেখের নেতৃত্বে কয়েকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাজুর পরিবার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজারে রাজুর ওপর হামলা করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
নিহত রাজু শেখ কোতয়ালী থানার কুটিবাড়ী রেল স্টেশন বাজার সংলগ্ন লক্ষ্মীপুর মুসলিম কলোনি ২ নম্বর কুটিবাড়ীর বাবুল শেখের ছেলে। প্রধান অভিযুক্ত হৃদয় শেখ লক্ষ্মীপুর রেল কলোনি বস্তির মাসুদ শেখের ছেলে। এছাড়া তাঁর শাশুড়ি শিল্পী বেগম তিনি এলাকায় মাদক কারবারে জড়িত। তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তারসহ তাঁর বিরুদ্ধে এ সংশ্লিষ্ট একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, শাশুড়ির সূত্রে হৃদয়ও মাদক কারবারের জড়িত ছিলেন। পরিচ্ছন্নতা কর্মী রাজু শেখের সঙ্গে তাঁর কারবার ছিল। এর টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।
নিহত রাজু শেখের মা ছবি বেগম বলেন, কিছুদিন আগে শহরের স্টেশন বাজার সংলগ্ন লাশকাটা বস্তি এলাকায় সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় শিল্পী বেগমকে বিপুল পরিমাণ মাদকসহ আটক হন। অভিযানে তথ্য দেওয়ার সঙ্গে রাজু জড়িত সন্দেহে শিল্পীর মেয়ের জামাই হৃদয় শেখ সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ছবি বেগম বলেন, ‘হৃদয় শেখ ও তার সহযোগীরা আমার ছেলেকে ধরে আগে চোখে-মুখে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় ছেলেটা নিচে পড়ে গেলে তাকে কুপিয়ে জখম করে পায়ের রগ কেটে দেয়।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে কারবারি শিল্পী বেগমের মেয়ের জামাই হৃদয় শেখ ও তাঁর চার-পাঁচজন সহযোগী চাপাতি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। হামলাকারীরা রাজুর দুই পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড হয়েছে জানিয়ে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তারের অভিযান চলছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে