স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বদল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার সময় একে অপরের খাতা অদলবদল করে লেখার সময় তাঁরা ধরা পড়েন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী রাজশাহীর একটি মাদরাসার ছাত্র। তাঁদের একজন রাজশাহীর এবং অন্যজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
জানা যায়, আজ বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ওই দুই শিক্ষার্থীর আসন পাশাপাশি ছিল। পরীক্ষা চলাকালে তাঁরা উত্তরপত্র পরিবর্তন করে একজনের উত্তর অন্যজন লিখে দিচ্ছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি প্রক্টরিয়াল বডিকে জানান। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে তাঁদের বহিষ্কার করে।
প্রশাসন সূত্রে জানা যায়, বি-২ উপ-ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৫৮ জন। গত বছরের মতো এবারও এই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে চবি প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, "আজ বি-২ উপইউনিটের ভর্তি পরীক্ষায় দুই শিক্ষার্থী প্রশ্নপত্র রদবদল করে লেখার সময় ধরা পড়ে। বিষয়টি জানার পর আমরা সেখানে গিয়ে হাজির হই। এরপর ওই দুই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে।"

.png)

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারত থেকে অন্তত ১০০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১০ ট্রাক ভর্তি কাঁচামরিচ দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিকটন পর্যন্ত কাঁচামরিচ বোঝাই ছিল।
৩৮ মিনিট আগে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতিতে একজনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগে
পরিবেশ সুরক্ষার সঙ্গে সমন্বয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান তিনি।
২ ঘণ্টা আগে