স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবির ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া একই দিন ফরিদপুর পুলিশ লাইনসে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর নাম মির্জা ইশতিয়াক আহমেদ (২৭)। তিনি মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।
গত শনিবার দিবাগত রাত ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তখন তার কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়।
পুলিশের দাবি, হাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশে রাত ১০টার বিধিনিষেধ বাতিলসহ তিন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘অবরোধবাসিনী’ নামের একটি প্ল্যাটফর্ম।
৭ ঘণ্টা আগে
ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’ প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
৮ ঘণ্টা আগে