স্ট্রিম প্রতিবেদক

ব্যাংক আমানতের মুনাফা থেকে কেটে নেওয়া উৎসে কর নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১০ আগস্ট) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, উৎসে কর কাটা ও জমার ক্ষেত্রে ব্যাংকগুলোর অবহেলার কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে এবং নিরীক্ষা কার্যক্রমেও জটিলতা তৈরি হচ্ছে।
টাকা জেনারেল লেজারে আটকে রাখা যাবে না
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, গ্রাহকদের হিসাব থেকে কেটে নেওয়া উৎসে করের টাকা কোনোভাবেই ব্যাংকের সাময়িক হিসাব বা জেনারেল লেজারে আটকে রাখা যাবে না। উৎসে কর বিধিমালা অনুযায়ী জুলাই থেকে মে মাস পর্যন্ত কাটা কর পরবর্তী দুই সপ্তাহের মধ্যে এবং জুনের কর কাটার পরবর্তী ১ থেকে ৭ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, আয়কর আইন-২০২৩ অনুযায়ী গ্রাহকের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের মুনাফায় উৎসে কর কাটা বাধ্যতামূলক। তবে কোনো গ্রাহক রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) জমা দিতে না পারলে তার ওপর প্রযোজ্য হারের চেয়ে ৫০ শতাংশ অতিরিক্ত উৎসে কর আরোপ করতে হবে।

.png)

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আগামী অর্থবছরের জন্য ১০০ কোটি টাকার তহবিল অনুমোদন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জ, সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার উৎপাদন থমকে গেছে। কোথাও উৎপাদন ৪০ থেকে ৬০ শতাংশ নেমে গেছে। আবার কোথাও বন্ধ রাখতে হচ্ছে কারখানার গ্যাসনির্ভর ইউনিট। এরই মধ্যে কয়েকটি কারখানায় ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
৯ ঘণ্টা আগে
সংকটে থাকা চার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিতে কেন্দ্রীয় ব্যাংকের ১২ কর্মকর্তাকে প্রশাসক ও সহযোগী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৭ হাজার আমানতকারীর অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৫ ঘণ্টা আগে
বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধার করে খেলাপি ঋণ আদায়ে কাজ শুরু করেছে দেশের ৩৮টি ব্যাংক। প্রথম দফায় আলোচিত ১১টি শিল্পগ্রুপের পর এবার ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে– এমন আরও ৪২টি শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে।
০৯ আগস্ট ২০২৬