স্ট্রিম সংবাদদাতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে জাকসু নেতৃবৃন্দের উদ্যোগে মিছিলটি বের হয়। এতে তারা মেধাভিত্তিক মূল্যায়ন ও শিক্ষায় বাণিজ্য বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) ফিরদৌস আল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দেখছি সবকিছুতে রাজনৈতিক প্রভাব ও কেন্দ্রীয়করণের চেষ্টা করা হচ্ছে। শিক্ষাব্যবস্থায় এনটিআরসিএ-র (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) পরিবর্তে অনভিজ্ঞ ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা থেকে সরকারকে দ্রুত সরে আসতে হবে।’
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, ‘স্থানীয় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠিত হয় দলীয় প্রভাবশালীদের নিয়ে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য ও দলীয়করণ চরম আকার ধারণ করবে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা চাই শিক্ষার্থীরা যেন মামা-খালুর সুপারিশ ছাড়া মেধার ভিত্তিতে চাকরি পায়।’

.png)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশে রাত ১০টার বিধিনিষেধ বাতিলসহ তিন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘অবরোধবাসিনী’ নামের একটি প্ল্যাটফর্ম।
১ ঘণ্টা আগে
ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’ প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গ্যাসসংকট, কয়লা ঘাটতি, আদানির বিদ্যুৎ সরবরাহ কমায় লোডশেডিং আরও বেড়েছে। রোববার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়। অন্যদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে যে তীব্র গ্যাসসংকট দেখা দেয়, তা এখনো কাটেনি।
৩ ঘণ্টা আগে