এসএসসি ও সমমানে ৬২.২৫% পাস, কমেছে জিপিএ–৫

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

এসএসসির ফল প্রকাশিত হয়েছে আজ। সংগৃহীত ছবি

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ কার্যক্রম প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ পরীক্ষার্থী।

সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিলে ৬৮.০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী। পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানতে পারবে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।

প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৭১.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর বোর্ডে ৬৬.২৭, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮, সিলেট বিভাগে ৫৮.৩৩, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ এবং বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ ও কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত