স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভারী বৃষ্টির সময় এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন, সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তাঁরা দুজনেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা আকলিমা বেগম জানান, বিকেল ৫টার দিকে রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকায় অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রপাতে সুফিয়া ও ফারাহ নামে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই শিক্ষার্থী বর্তমানে ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে নতুন ভবনে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে