স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ এবারও ঈদের আগে ভাঙন দেখা দিয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার বিছট গ্রামের জহুর আলী মোড়লের বাড়ির সামনে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। সকালে গ্রামবাসী জোড়াতালি দিয়ে সংস্কার করলেও প্লাবিত হওয়ার আশঙ্কায় আছে বিছট, বল্লভপুর, আনুলিয়াসহ ৫ গ্রামের বাসিন্দারা।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন বলেন, গত বছর ৩১ মার্চ ঈদের দিন সকালে বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বেড়িবাঁধের বড় অংশ খোলপেটুয়া নদীতে বিলীন যায়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বিকল্প রিং-বাঁধ দেওয়ার চেষ্টা করলেও দুপুরের জোয়ারের পানিতে সেই বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি। এতে গ্রামবাসীর ঈদের আনন্দ নিমেষে শেষ হয়ে যায়।
গত বছর বাঁধ ভাঙার ক্ষতির রেশ এখনও অনেকে কাটিয়ে উঠতে পারেননি। এর মধ্যে ফের ঈদের আগ মুহূর্তে বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতবারের ভুক্তভোগী বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ বলেন, বুধবার সকালে নদীর ধারে গিয়ে দেখি জহুর আলী মোড়লের বাড়ির সামনে পাউবোর বেড়িবাঁধের দুই-তৃতীয়াংশের বেশি ভেঙে নদী গর্ভে চলে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রামবাসী। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত গ্রামবাসীকে নিয়ে ভাঙা অংশে মাটি দিয়ে কোনো রকমে জোয়ার ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
তাঁর অভিযোগ, বিছট গ্রামের বেড়িবাঁধে ভাঙন দীর্ঘদিনের। গত বছর ভাঙনের আগে ও পরে তিনটি প্যাকেজে এখানে বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো ঠিকাদারই কাজ শেষ করেননি। এখন পর্যন্ত বালু ভর্তি জিও ব্যাগ পড়ে রয়েছে। গত এক বছর ধরে ওই জিও ব্যাগগুলোতে বালু ভরা হলেও ভাঙন পয়েন্টে দেওয়া হয়নি।
সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, বেড়িবাঁধে ভাঙনের খবর পেয়ে জিও ব্যাগ, জিও রোলসহ সেখানে লোক পাঠানো হয়েছে। গ্রামবাসীর সহায়তায় আপাতত পানি ঢোকা বন্ধ করার কাজ চলছে। দ্রুতই ওই বেড়িবাঁধের ভাঙন সংস্কারে কাজ শুরু করা হবে।

.png)

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দেশটিতে কর্মী পাঠাতে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায় ফিরেছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়। এরআগে, আজ দুপুরে বেনাপোল সীমান্তে প্রয়োজনীয় কার্যক্রম শেষ কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শন করেন তিনি।
৩ ঘণ্টা আগে