স্ট্রিম প্রতিবেদক

সংসদ নির্বাচনের আগে প্রাক পরিবেশ ও নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি দেখতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অগ্রবর্তী একটি পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশে আসছে। সাত সদস্যের এই দলে তিন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজকে এই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা ‘প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশন’-এর উদ্দেশ্যে আসছেন, অর্থাৎ নির্বাচনের পরিবেশ কেমন, কমিশনের প্রস্তুতি কেমন এসব তারা মূল্যায়ন করবেন।’
ইসির পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি যথাযথভাবে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভোটের সম্ভাব্য সময় ও রূপরেখা ঘোষণা আসতে পারে।’
অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচন সংস্কার এবং কমিশন পুনর্গঠনের কাজ শেষ সাপেক্ষে আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে।
তবে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এখনো নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তারা দাবি জানিয়ে আসছে, নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ও তফসিল দ্রুত ঘোষণা করতে হবে, যাতে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত হয়।
ইসি সচিব জানান, ইউরোপিয়ান ইউনিয়নের এই পর্যবেক্ষক দল মূলত নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক আবহ, দলগুলোর অংশগ্রহণ এবং ইসির প্রস্তুতির সার্বিক দিকগুলো সরেজমিনে পর্যালোচনা করবে। পরে ইইউ চূড়ান্ত পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে