স্ট্রিম প্রতিবেদক

বৈশাখ মাসের তীব্র রোদ। এর মধ্যে কিলোমিটারের বেশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা জ্বালানি তেলের। রাজধানীতে মোটরসাইকেলসহ গাড়ি চালকদের এটাই এখন নিত্যদিনের সূচি।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট ও পরীবাগের একাধিক ফিলিং স্টেশনে দেখা যায়, মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির সারি কয়েক কিলোমিটার পর্যন্ত গেছে। রোদ-গরমে তার মধ্যেই অপেক্ষা করছেন চালকরা। সড়কের একপাশ জুড়ে এই লাইনের কারণে তৈরি হয়েছে যানজট।
এর মধ্যে কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশনে দেখা যায়, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সারি বাসস্ট্যান্ড পার হয়ে গেছে। আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনে অপেক্ষারত মোটরসাইকেলের সারি ঠেকেছে কলেজ গেটে এবং ব্যক্তিগত গাড়ির লাইন গেছে লেক রোড হয়ে বিজয় সরণির দিকে। আর পরীবাগের মেঘনা সার্ভিস সেন্টারে গাড়ির লাইন শাহবাগের ছাড়িয়েছে।
খালেক সার্ভিস স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালক রানা বলেন, ৪ ঘণ্টা অপেক্ষা করে এতদূর আসতে পেরেছি। সামনে এখনও ১৫-২০টি গাড়ি আছে।
পাম্পের সিরিয়ালে গাড়ি রেখে পাশের গলিত বিশ্রাম নিচ্ছিলেন মোহাম্মদপুরের সাজ্জাদ। তিনি এসেছেন দেড় ঘণ্টা আগে। তিনি বলেন, সামনে এখনও অনেক বাইক। রোদ-গরমের মধ্যে কতক্ষণ অপেক্ষা করা যায়।
খালেক সার্ভিস স্টেশনের ম্যানেজার তোফাজ্জেল হোসেন স্ট্রিমকে বলেন, চাহিদা অনুযায়ী তেল দিতে না পারায় দুই একদিন পর আবার সবাই তেল নিতে আসছেন। এতে পাম্পে লাইন লম্বা হচ্ছে। চাহিদা মতো তেল সরবরাহ করা না হওয়ায় এই সংকট চলছে।
মাঠের পরিস্থিতিকে যদিও অস্বীকার করছে সরকার। আজও সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র এবং যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী দাবি করেন, দেশে বর্তমানে যে পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল মজুত আছে, তাতে আগামী দুই মাস কোনো সমস্যা হবে না।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে