স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তোফায়েল আহমেদ (৭১) শেষনিশ্বাস ত্যাগ করেন।
তোফায়েল আহমেদের পরিবারের সূত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ পেশাগত জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। এছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের।
তোফায়েল আহমেদের জামাতার সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেলে তোফায়েল আহমেদের হৃদ্যন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছিল। অস্ত্রোপচার চলার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদকে দাফন করা হবে।
অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে