স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বাংলাদেশের জন্য একটি ‘ঐতিহাসিক দিন’ অভিহিত করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দীর্ঘ আলোচনার ফসল হিসেবে এই সনদ চূড়ান্ত রূপ পেয়েছে এবং গণভোটের মাধ্যমে জনগণ এটিকে অনুমোদন দিলে ভবিষ্যৎ সংসদ এটি বাস্তবায়নে বাধ্য থাকবে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন এই সনদ নিয়ে আলোচনা করেছে এবং এই আলোচনার ফসল হিসেবে আজকে জুলাই সনদ চূড়ান্ত রূপ লাভ করল। এই সনদের অনেকগুলো ধারায় আমরা সর্বসম্মতভাবে ঐকমত্যে পৌঁছেছি। কিছু ধারা নিয়ে ভিন্ন ভিন্ন দলের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ও আছে। সব মিলিয়েই জুলাই জাতীয় সনদ হয়েছে।’
সনদটি বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জোনায়েদ সাকি বলেন, ‘এই সনদ বাস্তবায়ন নিয়ে সবশেষ আলোচনা হয়েছে যে, জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোটও হবে। সেখানে গণভোটের মাধ্যমে জনগণ জুলাই জাতীয় সনদকে অনুমোদন দেবে এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তাঁরা আগামীতে এই সনদ বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়ন কাজটা হবে সাংসদদের জন্য বাধ্যবাধকতা।’
জোনায়েদ সাকি আরও ব্যাখ্যা করেন, ‘আগামী নির্বাচনের পর সাংসদদের হাতে যে “কনস্টিটিউয়েন্ট পাওয়ার” বা সংবিধান প্রণয়ন ক্ষমতা থাকবে, তাঁরা সেই ক্ষমতার সুবিধা নিয়ে সাংবিধানিক মৌলিক বিষয়াবলি সংশোধন করতে পারবেন। একইসঙ্গে আদালত কর্তৃক তাঁরা যেন চ্যালেঞ্জের মুখে না পড়েন, সেই ব্যবস্থাও থাকবে। এইসব ক্ষমতা সাংসদদের দিয়ে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।’
বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো কিছুটা বিতর্ক রয়ে গেছে জানিয়ে সাকি বলেন, ‘এতকিছু বাস্তবায়নে যে আদেশটি হবে, সেটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। কোন পদ্ধতিতে হবে, সেটাও ঠিক করতে হবে। সামনে এখনো বেশ কিছুদিন সময় আছে, আমি বিশ্বাস করি, সহজেই সবাই মিলে ঐকমত্যে পৌঁছাতে পারব।’
উল্লেখ্য, আজ জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনসহ মোট ২৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং সনদে স্বাক্ষর করে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে