স্ট্রিম প্রতিবেদক

নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে সরকার সব সময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্যোক্তা হওয়ার পথ সহজ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব। এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য কাজটি অনেক কঠিন। আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য, পথ দেখানোর জন্য। সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’
তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘এখানে আপনাদের অনেকেই ইতিমধ্যে সফল হয়েছেন। আপনারা মানুষ, সমাজ ও দেশের উপকার করছেন। দেশের লাখো মানুষের আপনাদের প্রয়োজন।’
নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একসময় তিনি ব্যবসা শুরু করেছিলেন, তবে পরে রাজনীতিতে যুক্ত হওয়ায় ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘ব্যবসা শুরু করতে না করতেই রাজনীতির সঙ্গে জড়িয়ে যাই। পরে সিদ্ধান্ত নিই, রাজনীতিতেই এগিয়ে যাব।’
রাজনৈতিক পথচলায় তাকে কঠিন সময় ও অমানুষিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমেই তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কাজও কঠিন। অনেক বাধা আসবে। কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’
সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি ইনোভেশন ইভেন্ট এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব আয়োজন দেখে দেশের ভবিষ্যৎ নিয়ে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে। তিনি বলেন, আজকের উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও কাজ দেখেও একই ধরনের আশাবাদ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আমরা যেখানে দায়িত্ব শেষ করব, সেখান থেকে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’
অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং সফল উদ্যোক্তারা অংশ নেন।
এ সময় আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
২৮ মিনিট আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে