
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ-২২৫০) তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তারেকের মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তারেকের স্বজন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মরদেহ গ্রহণের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী করে বলেন, ‘নিহত প্রবাসী এস এম তারেকের আত্মার মাগফিরাত কামনা করছি। সরকারের নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা এবং শোকসন্তপ্ত পরিবারকে আরও ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে।’
মন্ত্রী আরও জানান, পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং বিমা বাবদ ওই পরিবারকে আরও ১০ লাখ টাকা দেওয়া হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটময় সময়ে প্রধানমন্ত্রী নিয়মিত প্রবাসীদের খোঁজখবর নিচ্ছেন এবং তাঁদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের মরদেহ দেশে নিয়ে আসা সম্ভব হয়েছে। বাকিদের মরদেহও দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমরা আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের আর কাউকে হারাতে চাই না।’
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৯ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগে