স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে ইলিশ বিতরণকালে মাওলানা রায়হান জামিল নামের এক স্বতন্ত্র এমপি প্রার্থী চরম বিপাকে পড়েন। ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দেন মুফতি রায়হান জামিল। এমন খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু পর্যাপ্ত ইলিশ না থাকায় উপস্থিত জনতার মধ্যে তুমুল আকারে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উপস্থিত জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল। এরপর তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে মাছ না পাওয়া ক্ষুব্ধ জনতা তাঁর গাড়ি আটকে দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয়দের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে রক্ষা পান।
ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দা নুরু শেখ বলেন, মাত্র ১০ টাকার বিনিময়ে ইলিশ মাছ দেওয়া হবে। এ খবর শুনে সকাল থেকে স্কুল মাঠে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু মাছের চেয়ে মানুষ বেশি। তাই মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হলো। এ সময় মানুষের ধাক্কাধাক্কি, মারামারি লেগে যায়। পরে দেখি স্বতন্ত্র এমপি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন।

জোহরা বেগম নামে এক বৃদ্ধা বলেন, আমরা গরীব মানুষ। দশ টাকায় ইলিশ মাছ দেওয়ার খবর শুনে সকালে স্কুল মাঠে আসি। রোদ আর গরমের মধ্যে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রায় অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। মাছ দিতে পারবে না তো খবর দেওয়ার দরকার কি? উনি নাকি ভোটে দাঁড়াবে, ভোট তো দুরের কথা, ভোট চাইতে এলে খবর আছে।
স্থানীয় বাসিন্দা মো. টিটু ইসলাম জানান, তিনি কত মানুষকে ইলিশ মাছ দেবেন তার কোনো নিদিষ্ট ঘোষণা দেননি। তবে তিনি ৬০০ পিচ ইলিশ মাছ (সাড়ে চার মন) বিতরণের জন্য আনেন। কিন্তু মানুষের সংখ্যা ছিল কমপক্ষে দুই হাজার। মানুষ ইলিশ না পেয়ে হট্টগোল শুরু করে।
জানতে চাইলে মুফতি রায়হান জামিল বলেন, ‘আমি মানুষের উপকারের চেষ্টা করি। আর এ জন্যই ইলিশ বিতরণের উদ্যোগ নিই। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে মাছ রেখে নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, আমারা আগেই রায়হান জামিলকে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কোনো কথা না শুনে নিজের ইচ্ছে মতো এ ইলিশ বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খল ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, সম্প্রতি মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে