স্ট্রিম ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যেসব নিহতের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মরদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর কারও পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলে তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
চিকিৎসা কাজ নির্বিঘ্ন করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য ওই বার্তায় বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলা এলাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিমানটি। পরে এটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে আঘাত হানে। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলেছে, এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত। তারা হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে।
আইএসপিআরের সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আকস্মিক দুর্ঘটনায় ইতিমধ্যে বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে