স্ট্রিম ডেস্ক

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২৮ জুন) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১১টার দিকে রাজধানীর গুলশান-১-এর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, জামালপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদ। এ ছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের মামলায় তিনি সন্দেহভাজন আসামি। তাঁর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানৌজা (পেকুয়া-মগনামা) সড়কের মোহাজেরপাড়া প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দিয়েছেন আদালত। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সূচির বাইরে রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয়ে পৌঁছান তিনি।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুরে আম পাড়া কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ছেলে।
২ ঘণ্টা আগে