স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে তাঁর দল।
শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল বেলা ১১টায় এই কর্মসূচি হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
এই আয়োজনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশ নিতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

.png)

ময়মনসিংহে কুপিয়ে হত্যার ঘটনায় র্যাবের হাতে আটক এক ব্যক্তি দায় স্বীকার করে দম্ভোক্তি করেছেন। আটক আবদুল খালেক (২৭) বলেন, তার বাবাকে কোপানোর জেরে তিনি মোহাম্মদ রাব্বি (২৫) নামের ওই ব্যক্তিকে হত্যা করেছেন।
৭ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা-সংক্রান্ত নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ নির্দেশনাগুলো একত্র করে সমন্বয় করা হয়েছে।
৪ ঘণ্টা আগে