ডেঙ্গুতে আরও এক মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৬: ৪৪
ডেঙ্গু। প্রতীকী ছবি
ডেঙ্গু। প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হন এবং মারা যান এক হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গু রোগে আক্রান্ত হন এক লাখ দুই হাজার ৮৬১ জন, আর মারা যান ৪১৩ জন ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত