স্ট্রিম প্রতিবেদক

ভোট ঘিরে অনিয়ম প্রতিরোধ, গ্রহণযোগ্যতা মানুষের কাছে সমুন্নত রাখা এবং নিরপেক্ষতা দৃশ্যমান করার জন্য চারটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসনভিত্তিক জেলা ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স এবং অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সভাপতি হবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। অন্যদিকে উপজেলা পর্যায় ও মেট্রোপলিটন (থানা) এলাকায় ভিজিল্যান্স এবং অবজারভেশন টিমের সভাপতি হবেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার।
ইসি বলেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আইন-বিধিমালা ও প্রচলিত পদ্ধতি অনুসরণ করে গঠিত কমিটিগুলো দায়িত্ব পালন করবে। কমিটির কার্যবিধির মধ্যে থাকবে– নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখা, কোনো বিশেষ মহলের প্রভাব বা হস্তক্ষেপে নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ন না হয় তা নিশ্চিত করা, আইন ও বিধির যথাযথ প্রয়োগ, ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করা, স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে পরিবেশ নিশ্চিত করা।
পরিপত্র অনুযায়ী, জেলা পর্যায় ও মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বেসরকারি পর্যায়ের দল-নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করা হবে। উপজেলা ও মেট্রোপলিটন (থানা) পর্যায়ে একই ধরনের টিম গঠন করবেন সহকারী রিটার্নিং অফিসাররা। কমিটি গঠনের পর জরুরি ভিত্তিতে সদস্যদের নাম ও মোবাইল নম্বরসহ তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যক্রম সমন্বয় ও সুসংহত করার নির্দেশনাও দেওয়া হয়েছে পরিপত্রে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে