
দেশের অধস্তন আদালতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা চলমান বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
আইনমন্ত্রী বলেন, সরকার বিচারপ্রার্থী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে এবং দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। গৃহীত পদক্ষেপসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে সারা দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাবেন বলে সরকার আশাবাদী। এ ছাড়া, মামলার জট কমানো এবং ন্যায়বিচারের ধারণা উন্নতকরণের জন্য জনগণের যে কোন সুপারিশ আইন মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
আইনমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর আলোকে মামলার তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসক এবং আসামির দোষস্বীকারোক্তি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য অনলাইনে গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের মামলাসহ আলোচিত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে সলিসিটরের সভাপতিত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অধস্তন এবং উচ্চ আদালতের কজলিস্ট শতভাগ অনলাইন করা হয়েছে, ফলে মানুষ ঘরে বসেই মামলার তারিখ জানতে পারছেন। এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এবং হয়রানি কমেছে।
এ ছাড়াও আইনগত সহায়তা সেবা নিশ্চিতের জন্য জেলাগুলোর লিগ্যাল এইড অফিসে বিচারকের সংখ্যা বৃদ্ধি পাশাপাশি অভিজ্ঞ মধ্যস্থতাকারী নিয়োগ এবং বিনামূল্যে আইনি সহায়তার জন্য ১৬৬৯৯ হটলাইন চালু করা হয়েছে বলে জানানো হয়।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে