স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়ার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলা হয়।
পরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় এনসিপির নেতাকর্মীর কমপক্ষে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষ।
আব্দুল হান্নান মাসউদ বলেন, ২০১৮ সালে সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি। তাঁর নেতৃত্বেই হামলা হয়েছে। বেলালকে গ্রেপ্তার না করা পর্যন্ত অবস্থানের ঘোষণা দেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হান্নান মাসউদ গাড়িবহর নিয়ে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা হামলা চালায়। প্রথমে পিছু হটলেও পরে হান্নান মাসউদের নেতৃত্বে এনসিপির নেতাকর্মী জড়ো হয়ে প্রতিরোধ করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে থেমে থেমে একাধিকবার সংঘর্ষ হয়। বর্তমানে হান্নান মাসউদ প্রকল্প এলাকায় নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন।
জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে গাড়িবহরে হামলা হয়েছে। পুলিশ প্রশাসনের রহস্যময় ভূমিকা আমাদের অবাক করেছে। নির্বাচনের পরে আমাদের অন্তত ২০ নেতাকর্মীর বাড়িঘর আগুন দেওয়া হয়েছে। অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, তাদের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশের নীরব থাকার বিষয়ে না জেনে মন্তব্য করা ঠিক হবে না।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে