স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় খ্যাতি ছিল—তিনি দুর্নীতিগ্রস্থ ছিলেন না। দুর্নীতিকে প্রশ্রয়ও দিতেন না। যারা বগুড়ার সন্তান, যারা বগুড়ায় চাকরি করেন তারাও দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না।’
আজ রোববার বগুড়ায় গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের শহীদ টিটু মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়। ৪২ বছর আগে বগুড়ায় চাকরিজীবন শুরু করার স্মৃতি উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘বগুড়ার জন্য আমার অনেক ঋণ। প্রথম কর্মজীবন, প্রথম ভালোবাসা বগুড়া। তাঁর জন্য প্রথম ভালোবাসা, বগুড়া বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা।’
তিনি বলেন, ‘দুদক কর্মকর্তারা কি করছেন সেদিকেও খেয়াল রাখতে হবে, যাকে দুর্নীতিগ্রস্থ হয়ে না পড়ে। কাজ হোক বা না হোক; ঘুষ দেবেন না। একটা পর্যায়ে দেখবেন কাজ হয়ে যাবে। সরকারি চাকরি যারা করেন, তাদের কাজ করতেই হবে। এর বিকল্প নেই। তাই ঘুষের সরবরাহ বন্ধ করে দেন, তাহলে বগুড়া হয়ে উঠবে দেশের অন্যতম দুর্নীতিমুক্ত জেলা।’
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ দুদকের জেলা ও বিভাগীয় কর্মকর্তারা। অনুষ্ঠানে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৭টি অভিযোগের মধ্যে ৫৭ জন গণশুনানিতে অভিযোগ উপস্থাপন করেন। এসময় জাল কাগজপত্র দিয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে