স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
হাসপাতালের জ্যেষ্ঠ এক কর্মকর্তা স্ট্রিমকে জানিয়েছেন, তাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভোরে মর্মন্তুদ এই ঘটনা ঘটেছে। ধারণা করছেন, এসির গ্যাস লিকেজ থেকে এমন ঘটে থাকতে পারে। তবে এখনো কোনো কিছু স্পষ্ট নয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে ১১ মা এবং ছয় নবজাতক ছিল। রাত ২টার দিকে কয়েক মা অস্বস্তিবোধ করতে থাকেন। তাদের শ্বাসকষ্টের মতো হচ্ছিল। রাত ৪টার দিকে কোনো কারণে এসি বন্ধ ছিল। পরে ভোর ৬টার দিকে প্রথমে একজন মারা যায়। এরপর একে একে বাকি পাঁচজনের মৃত্যু হয়। তাদের বয়স দুই থেকে এক দিনের মধ্যে।
রমনার ডিসি আরও জানান, খবর পেয়ে তারা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। ছয় নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কীভাবে নবজাতকগুলোর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে