স্ট্রিম প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
চলতি শিক্ষাবর্ষে নিবন্ধন করেও প্রায় ৫ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেননি। এরমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে নিবন্ধিত নিয়মিত শিক্ষার্থীদের অর্ধেকের বেশি পরীক্ষায় অংশ নিচ্ছেন না। শিক্ষা বোর্ডগুলোর দেওয়া নিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন ও ফরম পূরণের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট ১ লাখ ৬৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে এইচএসসি (ভোকেশনাল) ফরম পূরণ করেছেন ৭৫ হাজার ১৯৭ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম শ্রেণিতে নিবন্ধিত ১ লাখ ৩৯ হাজার ৯২৯ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ফরম পূরণ করেছেন ৭৮ হাজার ২৬৯ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে মোট ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ফরম পূরণ করেছেন ৭ লাখ ৯৪ হাজার ৪৭৭ জন। এখানে ফরম পূরণ করেননি ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৩৩.০৪ শতাংশ। সবমিলিয়ে মোট ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন নিবন্ধিত নিয়মিত শিক্ষার্থী এবার ফরম পূরণ করেনি।
পরীক্ষা শুরু আজ
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে, যেখানে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৯২,৯০৫ জন। অন্যদিকে কারিগরি বোর্ডে এবার পরীক্ষার্থী কমেছে। এ বোর্ডে গত বছরের তুলনায় ১,৬৪৭ জন পরীক্ষার্থী কমে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জনে। কারিগরি বোর্ডে কেন্দ্রের সংখ্যাও গতবারের চেয়ে ১২৩টি কমে ৬১০টিতে দাঁড়িয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে সরাসরি তদারকি করা হবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে। মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার সূচি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী যা বললেন
পরীক্ষা শুরুর আগের দিন বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, স্বল্প সময়ের কারণে ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হয়নি। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে। শিক্ষাক্রম প্রণয়নে কমিটি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিক্ষাক্রমকে এমনভাবে পরিবর্তন করছি, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষায় নিয়ে আসতে চাইছি।
সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমান পরীক্ষার তথ্য তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে