স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০২৬’ এবং ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে বিল দুটির বিষয়ে আপত্তি জানানো হলেও পরবর্তী সময়ে কণ্ঠভোটে তা পাস হয়।
আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘এই বিলে যারা শেয়ারবাজারে লুটপাট করেছে, তাদের শাস্তির বিধান করা হয়েছে ৫ বছর এবং জরিমানা ৫ লাখ টাকা। ৫(ক)-এর যে সংশোধনী, সেখানে বয়স হবে ৬৫; সেটা থাকলেই তো পারে। ৬৫ বছরের সীমা বাদ দিয়ে কোনো বয়সসীমা নির্ধারণ না করায় আমাদের মনে হচ্ছে... ২০২৬ সালে বিচারপতির বয়স ২ বছর বাড়াতে গিয়ে কী হয়েছে আমরা জানি। এই বিলটি পাস না করে জনমত যাচাইয়ের জন্য দিতে অনুরোধ করছি।’
নতুন আইনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ৬৫ বছরের বয়সসীমা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বয়স ৬৫ পার হলেও চেয়ারম্যান বা কমিশনার পদে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা থাকবে না।
অন্যদিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বা সদস্য হিসেবে থাকার সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। সংশোধিত বিলে এই নিয়মটিও বাতিল করা হয়েছে।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে সময়োপযোগীভাবে এই আইন সংশোধন করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে