স্ট্রিম প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে সরাইল থানার ওসিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার কালিকচ্ছ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম নামে একজন নিহত হন।
ঘটনার জেরে সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়লে তিনি আহত হন।
ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনো থানায় কেউ মামলার এজাহার নিয়ে আসেনি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে