স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে তাঁদের নির্বাচিত করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।
স্পিকার নির্বাচন
অধিবেশনের শুরুতে সভার সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে একটিমাত্র মনোনয়নপত্র পাওয়া গেছে। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম। এই প্রস্তাবে সমর্থন জানান খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। এরপর সভাপতি প্রস্তাবটি সংসদে ভোটাভুটির জন্য উপস্থাপন করলে তা সর্বসম্মতভাবে পাস হয়। পরে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে ঘোষণা করেন সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।
ডেপুটি স্পিকার নির্বাচন
স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই প্রস্তাবে সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দীন নিজাম। সভাপতি জানান, ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। এ কারণে তিনি কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করতে সংসদ সদস্যদের কণ্ঠভোটের জন্য উপস্থাপন করেন এবং তা বিপুল ভোটে জয়ী হয়।
রাষ্ট্রপতির শপথ পাঠ
সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পর অধিবেশনে ৩০ মিনিটের বিরতি দেওয়া হয়। এই বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান। শপথ গ্রহণ শেষে তাঁরা পুনরায় সংসদীয় কার্যক্রমে অংশ নেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে