স্ট্রিম প্রতিবেদক

হাম ও রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর লক্ষণে ২৫৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে রোগীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে হাম শনাক্ত হওয়া একজন এবং উপসর্গ থাকা ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৪৩ জন এবং লক্ষণ থাকা ২১৬ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৫ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ৪২১ জন উপসর্গ থাকা হাম রোগী পাওয়া গেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৪৩ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের লক্ষণ থাকা রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৪ হাজার ৬০৩ জনে। এসব রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, হামে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। মোট আক্রান্ত ও মৃত্যুর প্রায় অর্ধেকই এই বিভাগের (১৪ হাজার ৩৬৯ রোগী ও ১৩০ মৃত্যু)। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। সেখানে ৬ হাজার ৭৬ আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ৭১ জনের। চট্টগ্রাম বিভাগেও ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে প্রকোপ তুলনামূলক কিছুটা কম।
এদিকে বিজ্ঞপ্তিতে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচির সবশেষ চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, জেলা ও বিভাগে ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬’-এর লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ কভারেজ অর্জিত হয়েছে। সিটি করপোরেশন এলাকাগুলোতে তা প্রায় ১০০ শতাংশ ছুঁয়েছে।
গত ৫ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া কর্মসূচিতে জেলাগুলোতে ৭৪ লাখ ৮৬ হাজার ৩৫৫ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। ২৬ এপ্রিল পর্যন্ত টিকা পেয়েছে ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৫ জন। আর সিটি করপোরেশন এলাকায় ১১ লাখ ৩৬ হাজার ২১৪ জনের লক্ষ্যমাত্রায় টিকা দেওয়া হয়েছে ১১ লাখ ৩৫ হাজার ১৭২ জনকে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে