স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত বাকি আসনের গেজেট প্রকাশে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে স্ট্রিমকে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, মনিরা শারমিনের চিঠিতে কিছু যায় আসে না। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে মনিরা শারমিনের বিষয়ে কোনো তথ্য না এলে, আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করব।
ইসি মাছউদ বলেন, মনিরা শারমিন চিঠিতে কোনো কজ লিস্ট উল্লেখ করেননি। কখন শুনানি হবে, আজকে হবে নাকি পরশু হবে, কিছুই জানাননি। তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করতে পারি। তারপরও আমরা সন্ধ্যা পর্যন্ত দেখব। তারপর সিদ্ধান্ত নেব।
গেজেটের পর মনিরার বিষয়ে আদালত আদেশ দিলে কী করবেন– প্রশ্নে তিনি বলেন, মনিরা শারমিন আদেশ আনতে পারলে আমরা সেটি দেখব। আদেশ হলে আমরা কোনো আপিল করব না। কিন্তু এখন পর্যন্ত তিনি আসেননি। সন্ধ্যার মধ্যে আসলে বিষয়টি বিবেচনা করা হবে।
গত ৩০ এপ্রিল বিএনপির ৩৬, জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২, স্বতন্ত্র জোটের একজনসহ ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। এই ৪৯ জন গতকাল রোববার শপথ নিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন।
এরই মধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। পরে মনিরা শারমিন রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গেজেট না করার জন্য ইসিতে চিঠি দেন।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে