
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখা নিয়ে মনোমালিন্যের জেরে সুমন সরদার (৩০) নামে একজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১৯ জুলাই) রাতে খেলা দেখে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে ওই মনোমালিন্য হয়। সোমবার (২০ জুলাই) উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকা এই ঘটনা ঘটে।
সুমন সরদার উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক চাচা বলেন, গতকাল রাতে সুমন সরদার বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি বাজারে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেন। সেখানে তারা একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন। এতে খেলা শেষ বাড়ি ফিরতে দেরি হয়ে যায় তার। বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লেন। তবে সকালে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলা ফাঁস দেওয়া অবস্থায় সুমনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
ভেড়ামারা থানার ওসি জায়েদুর রহমান জানান, সুমন সরদার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে