স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। অভিযানে কক্ষটি থেকে ১৮ বোতল বিদেশি ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করে হল প্রাধ্যক্ষ (প্রভোস্ট), ওয়ার্ডেন ও নিরাপত্তাকর্মীরা।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। হল প্রশাসন সূত্রে জানা যায়, ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ফজলে আজওয়াদ কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে আমি হল প্রশাসনের বাকি সদস্যদের সঙ্গে নিয়ে ৭২৩ নং কক্ষে অভিযান চালাই। তল্লাশির শুরুতে অভিযুক্ত আপত্তি জানান। পরে জোর প্রয়োগ করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় আমরা তার লকার ও খাটের নিচ থেকে মদের বোতল জব্দ করি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্যগুলো নিজে সেবন করার জন্য সংগ্রহ করেছেন বলে সে (অভিযুক্ত) জানায়। তবে আমাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বলেন থার্টি ফাস্ট উপলক্ষে বন্ধুদের সঙ্গে মদ্যপান করার জন্য তিনি মাদকগুলো সংগ্রহ করেছেন।’
অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে হল প্রাধ্যক্ষ বলেন, ‘তিনি যেহেতু এই হলে এলটেড নয়, তাই আমি সরাসরি কোনো শাস্তি প্রদান করতে পারছি না। তবে আমি মীর মোশারফ হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি, তারা অভিযুক্তর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী পদক্ষেপ নেবেন। এবং এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছেন কিনা এবং তিনি এত পরিমাণ মাদক কোথায় পেয়েছেন, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।’
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মাহমুদুর রহমান বলেন, ‘আজওয়াদ নামে ওই শিক্ষার্থী বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ধরা পড়েছে, এটি একটা বড় ধরনের অপরাধ। আমাদের হলের হল সংসদসহ আমরা হল প্রশাসন সবাই মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতির বিষয়ে একমত। যেহেতু এখন রাত, আমরা আগামীকাল (সোমবার) সিদ্ধান্ত জানিয়ে দেব। তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে দেব।’

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ জোগান দেয় এবং রিজার্ভ শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। বর্তমানে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় এই আয়ের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের রাজধানী মানামার সন্নিকটে মুহাররাক দ্বীপের সালমান শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, “ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩৪ মিনিট আগে