
তেল দিতে দেরি হওয়ায় নাটোরের একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছেন এক ট্রাকচালক। এ ঘটনার পর থেকে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নাটোর সদর উপজেলার আহম্মদপুরের কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ পাওয়ার পর তা ক্রেতাদের কাছে বিতরণ শুরু হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুই কক্ষের মালামাল তছনছ হয়ে যায়। পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত চালক পালিয়ে যান।
স্টেশনের ম্যানেজার ফজের আলী জানান, তেল পেতে সামান্য দেরি হওয়ায় ওহাব চালক ভাঙচুরের পাশাপাশি তাঁকে লাঞ্ছিত করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে