স্ট্রিম প্রতিবেদক

তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের নতুন উদ্যোগ ‘জাতীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্ট-আপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে। পাশাপাশি সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে ভূমিকা রাখবে।
‘স্টার্টআপে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্ট-আপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ‘গল্প নয়, সত্যি’ শীর্ষক পর্বে সফল স্টার্ট-আপ উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে স্টার্ট-আপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।
একই অনুষ্ঠানে নির্বাচিত ছয়জন উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

.png)

দীর্ঘদিন বন্ধ থাকা সিরাজগঞ্জের জাতীয় জুট মিল (কওমী জুটমিল) ‘সিরাজগঞ্জ টেক্সটাইল লিমিটেড’ হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে।
৩২ মিনিট আগে
রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে জাকির হোসেন নামের এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩৫ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে আরেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) আমুর অঞ্চলের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিন
১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
৩ ঘণ্টা আগে