মোস্তাসেরুল আলম অনিন্দ্যসহ তাঁর সহযোগী দুজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দুপুরে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন। তিনি আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবদুর রফিক আরও জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করেছিল। আদালত তাদের আবেদন না-মঞ্জুর করেছেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তদন্ত কর্মকর্তা আসামিদের বোয়ালিয়া থানায় নিয়ে গেছেন।

এর আগে শনিবার (১৬ আগস্ট) ভোর দিকে থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ এ সময় দুই সহযোগীসহ অনিন্দ্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ এবং নাইট্রোজেন কার্টিজ।
দুই সহযোগীসহ অনিন্দ্যকে আটকের পর শনিবার রাতেই নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।
গ্রেপ্তার অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। নগরের কাদিরগঞ্জ এলাকায় বাড়ির পাশেই ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন অনিন্দ্য।
২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অনিন্দ্যকে গ্রেপ্তার হয়েছিলেন। তখন তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। এ ছাড়া গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনায় ‘সন্দেহভাজন জঙ্গি’ হিসেবে তাঁকেও ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই দুটি মামলা থেকে রেহাই পান বলে অভিযোগ রয়েছে। এ দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনিন্দ্যের সহপাঠী ছিলেন।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৮ ঘণ্টা আগে