স্ট্রিম প্রতিবেদক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফেরাত কামনায় রাজধানীর শাহবাগে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (৫ জুলাই) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকার চেষ্টা করেছেন।
তিনি বলেন, ‘ইরান থেকে বাংলাদেশ, ফিলিস্তিন থেকে আফগানিস্তান—যেখানেই মানুষ নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, আমরা আমাদের অবস্থান থেকে তার প্রতিবাদ জানিয়ে যাব।’
বক্তব্যে তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট মতাদর্শের প্রতিনিধিত্ব করে না। তাদের কোনো দল নেই এবং কোনো জালেমের সঙ্গেও সম্পৃক্ততা নেই। তাদের সম্পর্ক কেবল মজলুম ও ইনসাফের সঙ্গে। ইনসাফের প্রশ্নে তারা কোনো দল বা রাজনৈতিক পরিচয় দেখে না, বরং দেখে কে সত্য ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে।
তিনি উপস্থিত সবাইকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘নিজের অন্তরের প্রশান্তির জন্য হলেও মজলুমের পক্ষে কথা বলবেন।’
বক্তব্য শেষে আয়াতুল্লাহ আলী খামেনিসহ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাতে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

.png)

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবেগাপ্লুত হয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।
৩ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়।
৪৪ মিনিট আগে
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১ ঘণ্টা আগে