স্ট্রিম ডেস্ক

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট।
আজ সোমবার (১৪ জুলাই) ঢাকার আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম বলেন, ‘সোহাগ হত্যার এই নৃশংস ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমাদের ইউনিটের কোনো সদস্য যাতে আসামিপক্ষে মামলা পরিচালনা না করেন—সেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আহ্বান জানাচ্ছি, অন্যান্য আইনজীবীরাও যেন এমন ঘৃণ্য ঘটনার পক্ষে না দাঁড়ান।’
গত বুধবার (৯ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে পিটিয়ে, ইট-পাটকেল ছুড়ে এবং বিবস্ত্র করে হত্যা করে মো. সোহাগকে। তিনি লাল চাঁদ নামে এলাকায় পরিচিত ছিলেন। হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
পরের দিন নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। রোববার পর্যন্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরফে ছোট মনির।
আইনজীবী খোরশেদ আলম তাঁর লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ‘এই নৃশংস ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দোষীদের চেহারা ধরা পড়লেও রহস্যজনক কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ফ্যাসিবাদী শক্তির দোসরেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ঘাড়ে দায় চাপাতে চাইছে।’
খোরশেদ আলম আরও বলেন, ‘২০০৭ সাল থেকে আজ পর্যন্ত বিএনপি দেশের সবচেয়ে নিপীড়িত রাজনৈতিক দল। এই দমন-পীড়নের মধ্যেও দলের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ডকে বিএনপির বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা ন্যক্কারজনক ও নিন্দনীয়।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে