স্ট্রিম ডেস্ক

মালদ্বীপের শ্রমবাজারে চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষকসহ পেশাদার কর্মী নিয়োগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। সৌদি আরবের রিয়াদে গত সোমবার অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে’র সাইডলাইনে মালদ্বীপের শ্রমমন্ত্রীর সাথে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
বৈঠকে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে মালদ্বীপে শিক্ষা মেলা আয়োজনের প্রস্তাব দেন।
এসয় উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সব অনিয়মিত ও নথিভুক্তহীন বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীর নিয়োগ বৃদ্ধির প্রস্তাব দেন তিনি।
বৈঠকে মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রমবিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে