স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কৃতি শিক্ষার্থী স্বীকৃতি পদক’ চালুর ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি।
এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের জন্য এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা অনুদান এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জন্মস্থান ‘বড়কুঠি’ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন।
মিনু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখশের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি যাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি আমার কাছে তুলে ধরেছেন। কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে ‘কৃতি শিক্ষার্থী স্বীকৃতি পদক’ চালু করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য আমি এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা অনুদান দেব।
ঐতিহাসিক বড়কুঠি ভবন বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, উপাচার্য বড়কুঠি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আমি আশা করছি, খুব শিগগির এটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান বড়কুঠি বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। আমি মন্ত্রীর কাছে অনুরোধ করব, যেভাবেই হোক বড়কুঠি যেন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় পাকিস্তান সরকার বড়কুঠি ভবন বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করে। দীর্ঘদিন এটি উপাচার্যের বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। পরে ভবনটি টিচার্স ক্লাব ও কর্মচারী ইউনিয়নের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও, বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

১৯৫৩ সালের ৬ জুলাই ১৬১ শিক্ষার্থী ও ছয় শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। প্রায় ৩০৩ দশমিক ৮০ হেক্টর আয়তনের বিদ্যাপিঠে ১ হাজার ১০০ শিক্ষক এবং দুই হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ছাত্রদের ১১ ও ছাত্রীদের জন্য ছয়টি আবাসিক হল ছাড়াও রয়েছে গবেষক ও বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ডরমেটরি।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে