আগুন-ককটেল আ.লীগের কাজ, মনোযোগ দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা তাদের এসবে খুব একটা মনোযোগ দিচ্ছি না।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা শুনেছি পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, নিষিদ্ধঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে রায়ের পরিপ্রেক্ষিতে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটি মনে হয় আজকে, লকডাউন না কি যেন নাম দিয়েছে। সেটিকে উদ্দেশ্য করেই রাজধানীর দুয়েকটি জায়গায় রাতে কিছু ককটেলবাজি করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যেকটা আসামিকে আমরা মোটরসাইকেলসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের ফটকের সামনে যারা ককটেল মেরেছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ীর ঘটনায়ও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, কিছু পরিত্যক্ত বাস এবং কিছু বাস যেগুলো চালক এবং হেল্পারবিহীন অবস্থায় বিভিন্ন জায়গায় পার্কিং করা থাকে রাতে, সেগুলো টার্গেট করে দুই-একটায় অগ্নিসংযোগ করেছে। এগুলোও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তাদের শনাক্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তাদের (আওয়ামী লীগ) অপতৎপরতা, আগে থেকেই দৃশ্যমান ছিল। এগুলোতে আমরা খুব একটা মনোযোগ দিচ্ছি না। তিনি আরও বলেন, এসব অপতৎপরতায় আমরা মোটেই শঙ্কিত না। এই জাতি তাদের কখনোই এই দেশে কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। সুতরাং, এগুলো অপাংক্তেয়। তারা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে ফিরবে, এগুলাতে আমাদের কোনো মনোযোগ নেই।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত