
রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, দলটির শীর্ষ পর্যায়ের নির্দেশনায় এসব ঘটনা ঘটানো হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা শাহীন।
তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর তদন্ত করতে গিয়ে লালবাগ এলাকার একটি ভবনের নিচতলা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রায়হান নামে একজন বংশাল থানা আওয়ামী লীগের একটি ওয়ার্ডের দপ্তর সম্পাদক বলে জানান তিনি। উপকমিশনার বলেন, রায়হান গত বছর মন্ত্রিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল। পরে ওই মামলায় পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পায়।
এসব ঘটনার সাথে আরও কারা জড়িত তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সোপর্দ করা হচ্ছে।
.png)






