স্ট্রিম প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, কার্যালয় ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা পৌর শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় প্রকাশ্য গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রধান কার্যালয়ে ভাঙচুর করে পিন্টু সমর্থকেরা। এ সময় কার্যালয়ের সামনে থাকা দলীয় নেতাকর্মীদের ১৫-২০টি মোটরসাইকেল অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ইটের আঘাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার ও ঈশ্বরদী থানার এসআই আতাউল ইসলাম আহত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকরা ঈদের আগের রাতে পৌর শহরের ফতেহমোহাম্মদপুর এলাকায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটে ঘটনা ঘটায়। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় পিন্টুর সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোস্তফা নূরে আলম শ্যামলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে বিগত বিএনপির বিদ্রোহী প্রার্থী ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জাকারিয়া পিন্টুর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনও বন্ধ পাওয়া যায়।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদীতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের পর বহিষ্কৃত মাদক ব্যবসায়ী নেতার নির্দেশে তার ভাই এবং সন্ত্রাসীরা হামলা করেছে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির নাম ভাঙিয়ে কাওকে মাদক ব্যবসা এবং বালুমহাল দখল করে চাঁদাবাজি করে খেতে দেয়া হবে না।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়েছে।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জের মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজোলার হেমন্তগঞ্জে কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের নজির গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেল সংকটের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
৪ ঘণ্টা আগে
ঈদের তৃতীয় দিনে ঢাকার সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলোতে দর্শক খরা দেখা গেছে। পর্যাপ্ত দর্শক না থাকায় হলের কর্মচারী অলস দিন কাটাচ্ছেন। অন্যদিকে সিনেপ্লেক্সগুলোতে প্রায় সব শো-ই ছিল হাউফুল।
৫ ঘণ্টা আগে
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থক দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
৭ ঘণ্টা আগে