স্ট্রিম প্রতিবেদক

দেশের গ্রাম ও শহরে বসবাসরত সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি বিশেষ প্রকল্প প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন অর্থবছরের জাতীয় বাজেটেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে সিএসএফ সেন্টারের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এম এ মুহিত বলেন, সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষের মানবিক উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। শুধু অর্থনৈতিক বড় বড় স্থাপনা নির্মাণকে উন্নয়ন হিসেবে দেখলে চলবে না। সমাজে যাদের প্রতিবন্ধিতা রয়েছে, তাঁদের প্রতি সহমর্মিতা ও সমান সুযোগ নিশ্চিত করতে না পারলে প্রকৃত অর্থে মানবিক উন্নয়ন সম্ভব নয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অন্যান্য নাগরিকের সমতুল্য অধিকার নিশ্চিত করতে নীতি, বাজেট ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনছে। জন্মগত কারণে প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুরা যাতে অবহেলায় হারিয়ে না যায় এবং শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায়, সে লক্ষ্যে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী ৩০ জুন পাস হতে যাওয়া জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসে সুনির্দিষ্ট অর্থনৈতিক বরাদ্দ রাখা হয়েছে।
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য অধিদপ্তর একটি সমন্বিত প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। প্রকল্পটির লক্ষ্য হলো শহর, নগর ও প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রতিটি বিশেষ শিশুকে সরাসরি সরকারি স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য শুধু স্বাস্থ্যসেবাই নয়, শিক্ষাক্ষেত্রেও সমান সুযোগ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা যাতে অন্য শিক্ষার্থীদের মতোই মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারে, সে জন্য শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কড়াইল বস্তির শিশুদের প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উদ্বোধন করা ‘শিশু স্বর্গ’ কর্মসূচি সারা বছর চালু থাকবে। দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত সিএসএফ সেন্টারে এসে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসাসেবা দেবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের সাধারণ সম্পাদক আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিন প্রমুখ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে