স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জ শহরে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নয়জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রদল।
আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত অন্য আসামিরা হলেন– এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জাতীয় শক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন জাকি, আব্দুল হাই কামাল ও রুহাম গাজী। এ ছাড়া আরও ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায়। এতে জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন।
আসামিরা হামলা চালিয়ে বাদীসহ ছাত্রদল নেতাদের চারটি আইফোন ও অর্থকড়ি ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, এনসিপি নেতাদের হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনো মামলা রেকর্ড হয়নি। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩ মিনিট আগে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কর্মরত এক আনসার সদস্যের সঙ্গে অসদাচরণের দায়ে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা জিল্লুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
৫ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান।
৩ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা থেকে লাফিয়ে পড়ে রিয়া আক্তার (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
৫ ঘণ্টা আগে