স্ট্রিম সংবাদদাতা

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলো সংস্কারই গ্রহণ করেছি। এর বাইরে যেগুলো আছে, সেগুলো সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছি। জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নিয়ে, যে সংশোধনগুলো করার দরকার, আমরা সেগুলো করব।’
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইনগত যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, নিজেই আসবেন। নিজে আসলে তো ভালো। তিনি দেশে আসলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।’
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সরকার আইন, আদালত, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যদি নিয়ন্ত্রণ করত, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে। এখন যথাযথভাবে মামলার তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যরা।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৫ মিনিট আগে
টাকা পরিশোধ ও সফটওয়্যার সংক্রান্ত জটিলতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিমা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দুই হাজার প্রবাসী ও তাদের পরিবার। এ জন্য জীবন বীমা করপোরেশনকে দায়ী করছে কল্যাণ বোর্ড।
১২ মিনিট আগে
এক-এগারো হিসেবে পরিচিত ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতিকে উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
৩৫ মিনিট আগে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কর্মরত এক আনসার সদস্যের সঙ্গে অসদাচরণের দায়ে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা জিল্লুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে