স্ট্রিম প্রতিবেদক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কর্মরত এক আনসার সদস্যের সঙ্গে অসদাচরণের দায়ে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা জিল্লুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা জিল্লুর রহমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জানা যায়, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য আবুল হাসান শেখ। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় ৭৬তম ব্যাচের শিক্ষার্থী জিল্লুর রহমানের কাছে তিনি নিয়ম অনুযায়ী পরিচয় জানতে চান। এ সময় ছাত্রদল নেতা তার সঙ্গে অসদাচরণ করেন এবং গায়ে হাত তোলেন।
খবর পেয়ে প্লাটুন কমান্ডার (পিসি) মো. মনির হোসেন ও অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) মো. রুবেল রানা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট থানা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবহিত করেন।
পরে থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তার (সিকিউরিটি অফিসার) সঙ্গে আলোচনা করেন। অভিযুক্ত শিক্ষার্থী জিল্লুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ডাকা হলে, তিনি নিজের ভুল স্বীকার করে আনসার সদস্যের কাছে ক্ষমা চান। উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করা হয়।
গত ২৮ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয় এবং মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

.png)

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও মাঝিসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
৩ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৭ মিনিট আগে
টাকা পরিশোধ ও সফটওয়্যার সংক্রান্ত জটিলতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিমা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দুই হাজার প্রবাসী ও তাদের পরিবার। এ জন্য জীবন বীমা করপোরেশনকে দায়ী করছে কল্যাণ বোর্ড।
১৪ মিনিট আগে
এক-এগারো হিসেবে পরিচিত ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতিকে উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
৩৭ মিনিট আগে