ঢাকা মেডিকেলের ৮তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১০: ০১
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা থেকে লাফিয়ে পড়ে রিয়া আক্তার (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রিয়া আক্তার পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামের আব্দুল লতিফ মল্লিকের মেয়ে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রিয়া আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান বাবা আব্দুল লতিফ মল্লিক। তিনি বলেন, পাঁচ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৮০২ নম্বন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবনের আটতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে।

তিনি আরও জানান, এসএসসি পাস করার পর সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সঙ্গে মোবাইলের মাধ্যমে মেয়ের বিয়ে হয়। স্বামী দেশে আসছিল। কিছুদিন থেকে চলে যায়। এরপর থেকে রিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। শারীরিক অন্যান্য সমস্যাও ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত